সর্বশেষ খবরঃ

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্মকর্তাদের অভিযানে ২ টন ইলিশ জব্দ

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্মকর্তাদের অভিযানে ২ টন ইলিশ জব্দ
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্মকর্তাদের অভিযানে ২ টন ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার :: ভারতে ঢোকার পূর্বেই এক ট্রাক ইলিশ মাছ জব্দ করেছে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্মকর্তারা।মা ইলিশ সংরক্ষণে রবিবার ( ৩ অক্টোবর ) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

এ অবস্থায় সরকারি নির্দেশনা অমান্য করে সোমবার (৪ অক্টোবর ) বেলা ১১টার দিকে ভারতে দুই টন ইলিশ পাঠানোর প্রস্তুতি চলছিলো। ঐ সময়ই ট্রাক ভর্তি ইলিশ জব্দ করা হয়।

ইলিশগুলো ভারতের উত্তর ত্রিপুরায় পাঠানো হচ্ছিল। একটি ট্রাকে করে রপ্তানীর উদ্দেশ্যে মাছগুলো বন্দরে আনে খুলনার আরিফ সি ফুড।

চাতলাপুর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, খুলনার আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন ভারতের কৈলাশহরে রফতানির জন্য দুই টন ইলিশ নিয়ে আসেন। তার এক স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট আগেই ৩ অক্টোবর রফতানির জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি নিয়েছিল। তবে নিষেধাজ্ঞা শুরুর প্রায় ১০ ঘণ্টা ইলিশ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন। ফলে ট্রাকবোঝাই ইলিশ জব্দ করা হয়।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ এ মাছ সিলেট কাস্টমস কমিশনারের কার্যালয়ে নিয়ে যাবে। ৩ অক্টোবর দিনের মধ্যে যদি এ মাছ চাতলাপুর স্টেশনে এসে পৌঁছাত তাহলে বিধি মোতাবেক মাছ ভারতে রফতানির সুযোগ ছিলো।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন