সর্বশেষ খবরঃ

ঘূর্ণিঝড়‘অশনি’র প্রভাবে ভোলায় ২০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড়‘অশনি’র প্রভাবে ভোলায় ২০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
ঘূর্ণিঝড়‘অশনি’র প্রভাবে ভোলায় ২০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে ভোলায় গত ৪ দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে বোরো ধান, মরিচ, চিনা বাদাম, মুগ ডাল ও সয়াবিন রয়েছে।

স্থানীয় কৃষি বিভাগের অনুমান, গত ৪ দিনের এ বর্ষণে প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা যে মুহূর্তে ফসল ঘরে তোলার কথা ভাবছিলেন, ঠিক তখনই এ দূর্যোগের কবলে পড়েছেন। ফসলের ক্ষতি হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। আবহাওয়া অপরিবর্তিত থাকলে আরো ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, ঝড়ো বাতাস এবং জলাবদ্ধতায় এসব ফসল বিনষ্ট হয়েছে। গত ৪ দিনে জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ ফসলের মধ্যে বোরো ধান, মুগ, সয়াবিন ও মরিচের ক্ষতি হয়েছে । এদিকে ক্ষতিগ্রস্ত ফসলের জমি দ্রুত নিষ্কাশন ও কর্তনের পরামর্শ দিয়েছে কৃষিবিভাগের কর্মকর্তাগন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া ইউনিয়নেরস কৃষক মোঃ হেলাল উদ্দিন জানান, এ বছর ৫ গন্ডা জমিতে মুগ ও ২ গন্ডা সবজি আবাদ করেছেন। কয়েকদিনের বৃষ্টি ও ঝড়ো বাতাসে তার অধিংকাশ জমির ফসল নষ্ট হয়েছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কুষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবীর বলেন, জেলায় প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হতে পারে। তবে রবিশস্যের বেশিরভাই তোলা হয়েছে। কিছু বোরো ধান, চিনা বাদাম ও মরিচ ও মুগের ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পানি নিষ্কাশন ও দ্রুত ফসল কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছি।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি