সর্বশেষ খবরঃ

গ্র্যামির মঞ্চ থেকে আটক সঙ্গীতশিল্পী মাইক

গ্র্যামির মঞ্চ থেকে আটক মাইক
গ্র্যামির মঞ্চ থেকে আটক মাইক

বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠান চলাকালে মার্কিন র‌্যাপ সঙ্গীতশিল্পী কিলার মাইককে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যায় লস অ্যাঞ্জেলসের পুলিশ।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে ( বাংলাদেশ সময় সোমবার সকাল ১১ টার দিকে ) বসেছিল ৬৬তম আসর। পর পর তিনটি গ্র্যামি পুরস্কার জিতলেন মার্কিন র‌্যাপ সঙ্গীতশিল্পী কিলার মাইক। কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে হাতকড়ায় দেখা যায় সঙ্গীতশিল্পীকে।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হঠাৎ কেন কিলারকে আটক করা হল সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি পুলিশ।

র‍্যাপারকে ভিআইপি গেটের কাছে একটি নিরাপত্তা কক্ষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে হলিউড রিপোর্টার। তবে আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, ‘তবে গ্র্যামির অনুষ্ঠানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এটি বড় কিছুই নয়, তাঁকে খুব শিগগিরই ছেড়ে দেওয়া হবে।’

কিলারের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার। পেশার খাতিরে নাম পরিবর্তন করেন তিনি। বর্ণবিদ্বেষ এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মাঝেমধ্যেই সোচ্চার হতে দেখা যায় কিলারকে।

রবিবার রাতে ‘সায়েনটিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’-এর জন্য ‘বেস্ট র‌্যাপ সং’ এবং ‘বেস্ট র‌্যাপ পারফর্ম্যান্স’ বিভাগে জয়ী হন কিলার। তাছাড়া তাঁর ‘মাইকেল’ অ্যালবামটি ‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’ বিভাগে পুরস্কার পায়।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান