সর্বশেষ খবরঃ

গৌরীপুর উপজেলা পরিদর্শন করলো জেলা প্রশাসক

গৌরীপুর উপজেলা পরিদর্শন করলো জেলা প্রশাসক
গৌরীপুর উপজেলা পরিদর্শন করলো জেলা প্রশাসক

রায়হান উদ্দিন সরকার( ময়মনসিংহ )জেলা প্রতিনিধি :: বৃহস্পতিবার( ১১ সেপ্টেম্বর )গৌরীপুর উপজেলা পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,উপজেলা ভূমি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এছাড়াও তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর করতে নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনে তিনি বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ,অসহায় লোকদের বিনামূল্যে টিন ও গৃহ মন্জুরী বাবদ নগদ অর্থের চেক বিতরণ, ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন। তিনি যুবদের জনসচেতনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা,ময়মনসিংহের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন অর রশিদ,সহকারী কমিশনার( ভূমি )সুনন্দা সরকার প্রমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলা উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন