সর্বশেষ খবরঃ

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ )জেলা প্রতিনিধি :: কর্মসংস্থানের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে দাতা সংস্থা বিশ্বব্যাংকের অর্থায়ন অ্যাসেট প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক সেঁজুতি ধর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. কেফায়েত উল্লাহ, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।

এছাড়াও বক্তব্য রাখেন- টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রকৌশলী লতিফুর রহমান, ইন্সট্রাক্টর আশাদুল ইসলাম, খাইরুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। মেলায় অনেক শিল্পপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে; যার মধ্যে ১২টি প্রতিষ্ঠান স্টলও দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সময় ৩১২ জন চাকরিপ্রার্থী সিভি জমা দেন।

তাৎক্ষণিক বাছাই শেষে ১৯৪ জন চাকরি পান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নাম ঘোষণা করা হয়। তাঁদের কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন অতিথিরা।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন