সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্ৰেফতার-৪

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্ৰেফতার-৪
গ্রেফতারকৃতদের ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহ্নত দেশী অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার দিঘীরহাট বাজারে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ব্যক্তি ডাকাতি করার জন্য সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুরের বাড়াইপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী কামদিয়া থেকে কাটা মোড়গামী রাস্তার দুধিয়া ব্রীজের উপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টহল পুলিশের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গণেশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফারুক মিয়া (২৩), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম মিয়া (২৩), গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জিরাই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২০), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শংকরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম ওরফে ডিউ (৪৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি গ্রামের সামু আকন্দের ছেলে সিরাজুল ইসলাম (৪৭)।

এসময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটসহ লোহার বেকী, ১টি কালো স্কচটেপে মোড়ানো জিআই তারের লাঠি, ১টি গাছের ডালের লাঠি, ১টি নাইলনের রশি, ১টি শ্যালো মেশিনের হ্যান্ডেল,, ১টি লোহার হুইল রেঞ্জ ও ১টি সিএনজিচালিত অটোরিক্সা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের নামে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন