সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

গোপালগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
গোপালগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।

শনিবার ( ৯ আগস্ট ২০২৫)দুপুরে গোপালগঞ্জ পৌরসভার বিশ্বাস বাড়ী রোড, মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ( নিঃ) আব্দুস সালাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এসময় মোঃ মাহিম সর্দার ( ২২ ) নামের একজনকে হাতেনাতে আটক করা হয় এবং কাবিরুল মোল্লা ( ২০ ) নামের অপর আসামী দক্ষিণ পাশের দরজা দিয়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনেই কাবিরুল মোল্লার ভাড়াকৃত ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো বাদামি টেপ দ্বারা পেঁচানো ৫ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিম সর্দার স্বীকার করেন, তিনি কাবিরুলের সহায়তায় দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬( ১ ) এর টেবিল ১৯( খ ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন