সর্বশেষ খবরঃ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামীর মৃত্যুদন্ড
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

বিশেষ প্রতিনিধি :: গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় টুটুল হোসেন নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টুটুল উপজেলার চর পাইকারহাটি গ্রামের আতাহার মুল্লিকের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে এই হত্যাকান্ডটি সংগঠিত হয়। নিহত গৃহবধূ আলেয়া খাতুন একই গ্রামের আরদোশ মুল্লিকের স্ত্রী। এছাড়াও ধর্ষণ চেষ্টার দায়ে ৫ বছর কারাদণ্ড অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং লাশ গুমের দায়ে দুই বছর কারাদণ্ড অনাদায়ে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ( ২৮ আগস্ট ) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর দুপুরে গৃহবধূ বাড়ির পাশে লাকড়ি কুড়ানো ও জমি দেখতে যান। এসময় টুটুল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু গৃহবধূর প্রতিরোধে ব্যর্থ হয়ে তাকে শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং ধান ক্ষেতে লুকিয়ে রাখে।

এদিন রাত ৩ টার দিকে লাশ ধান ক্ষেতের আরও দূরে নিয়ে লুকিয়ে রাখে।এ ঘটনায় একই বছরের ৬ নভেম্বর সন্দেহজনকভাবে টুটুলকে পুলিশ আটক করে। পরে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় এবং তার দেওয়া তথ্য মতে লুকিয়ে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত গৃহবধূর মেয়ে সাবানা আক্তার বাদী হয়ে সাঁথিয়া থানায় টুটুলের বিরুদ্ধে ৭ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সাঁথিয়া থানার এসআই রাশেদুল ইসলাম।দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি অ্যাডভোকেট খন্দকার আব্দুর রকিব জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি দৃষ্টান্তমূলক রায়। আশা করি আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর হবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন