সর্বশেষ খবরঃ

গণতন্ত্রী পার্টির প্রার্থীদের নির্বাচনে সুযোগ দিতে নির্দেশ

গণতন্ত্রী পার্টির প্রার্থীদের নির্বাচনে সুযোগ দিতে নির্দেশ
গণতন্ত্রী পার্টির প্রার্থীদের নির্বাচনে সুযোগ দিতে নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তাদের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর ) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে প্রার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোঃমোমতাজ উদ্দিন ফকির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আশফাকুর রহমান।

এর আগে,গত ১২ ডিসেম্বর গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন ( ইসি )। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসির উপসচিব মোঃ মাহবুব আলম শাহ সই করা চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানো হয়।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে কমিটির নাম দাখিল করেছে। এগুলো নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সুতরাং গণতন্ত্রী পার্টির নামে রাজনৈতিক দলের অনুমোদিত কোনও কমিটি বিদ্যমান নেই।

এর পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দলের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত হয়।এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থীরা।এর শুনানি নিয়ে প্রার্থীদের নির্বাচনে সুযোগ দেওয়ার নিদেশ দেন হাইকোর্ট।পরে ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ইসি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩