সর্বশেষ খবরঃ

মেডিক্যাল কলেজ শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

মেডিক্যাল কলেজ শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত
মেডিক্যাল কলেজ শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার :: সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে আরাফাত আমিন তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে ডাঃ রায়হান শরিফ নামের এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। পরিতিস্থি নিয়ন্ত্রণের জন্য আইনশৃক্ষা বাহিনী কাজ করছে।

সোমবার ( ৪মার্চ ) বিকেল ৪ টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন আইটেম ক্লাস চলাকালে ঘটনাটি ঘটে।

মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ডাঃ রায়হান শরিফ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হলেও কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এমনিক ডাঃ রায়হান শরিফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়া সত্ত্বেও ক্ষমতা দেখিয়ে ফরেনসিক বিভাগের ক্লাস করান। ক্লাস চলাকালীন ছাড়াও প্রায় সময়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আজ ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পেয়ে গুলি করেন। ওই শিক্ষকের শাস্তি দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন। পরে তমালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জুলহাজ উদ্দিন জানান, ওই শিক্ষক প্রতিদিন ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। আজ বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালান। এসময় আহত হন শিক্ষার্থী আরাফাত আমিন তমাল। ওই শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী