সর্বশেষ খবরঃ

গার্ডার পড়ে ৫ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গার্ডার পড়ে ৫ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গার্ডার পড়ে ৫ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর উত্তরায় গার্ডার পড়ে ৫ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ করেছেন। আজ বিকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট ( বিআরটি ) প্রকল্পের গার্ডারের চাপায় প্রাইভেটকারের যাত্রী হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ( ১৫ আগস্ট ) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ শোক বার্তা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সরকারপ্রধান।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে উত্তরায় ক্রেন দিয়ে বিআরটি প্রকল্পের একটি গার্ডার তোলার সময় ওই দুর্ঘটনা ঘটে। ভারসাম্য রাখতে না পারায় ক্রেনটি একদিকে কাত হয়ে যায়।

তখন গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে গাড়ির ভেতরেই দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। ওই পরিবারের আরও দুই সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি