সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী
গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

আঃ খালেক মন্ডল প্রতিনিধি ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে জেলা, বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, জেলা, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের যৌথ আয়োজনে বুধবার গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহরে বর্ণাঢ্য ক্রীড়া র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। দেশের ৬৪ জেলায় একযোগে এই র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডঃশাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য রেজাউন্নবী রাজু, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বেনজীর আহমেদ, মাসুদুল হক মাসুদ, রমজান আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান জুয়েল, সদস্য বাপি দাস, খান মোঃ সাঈদ হোসেন জসীম প্রমুখ।

র‌্যালিতে তিন শতাধিক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও খেলোয়াড় অংশগ্রহণ করেন।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান