সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের মানববন্ধন
গাইবান্ধায় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের মানববন্ধন

আঃখালেক মন্ডল :: রংপুর বিভাগসহ ৩টি বিভাগের ১৮টি জেলার প্রথম ধাপের প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বুধবার গাইবান্ধা শহরের কাচারী বাজার এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোঃ সোহাগ প্রামানিক, মোঃ সাব্বির হোসাইন,সোহানুর রহমান, নজরুল ইসলাম,শাহিন মিয়া, মোঃ রিপন মিয়া,মোছাঃ নুরুন্নাহার আকতার,ফিরোজুল মিয়া, সোনালী আকতার,নুসরাত জাহান,মাহাফুজা আকতার প্রমুখ।

বক্তারা বলেন,বিগত ৮ ডিসেম্বরের প্রথম ধাপে রংপুর বিভাগসহ ৩টি বিভাগের ১৮টি জেলার প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ব্যাপক প্রশ্ন ফাঁস, প্রক্সি, ডিভাইস ব্যবহার ও অনিয়ম করা হয়। ফলে মেধাবী পরীক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এরফলে পরীক্ষার্থীরা গত ১২ ডিসেম্বর মৌলিক অধিকার ১০২ ধারায় হাইকোর্টে একটি রিট পিটিশন করে এবং ১৩টি অধিদপ্তর বরাবর চিঠি পাঠায়। কিন্তু সেই রিটের ফয়সালা না করেই গত ২০ ডিসেম্বর তরিঘড়ি করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

শুধু তাই নয়, পরীক্ষায় সরাসরি যে পরীক্ষার্থীরা ডিভাইস জালিয়াতি,প্রশ্ন ফাঁস,অনিয়ম করে পরীক্ষায় অংশ গ্রহণ করে তাদেরও রোল নম্বর ফলাসীটে রয়েছে। এমনকি তাদের অনেকেই এখনও কারাভোগ করছে। তারা এতো অনিয়ম করে পরীক্ষায় অংশ নেয়ার পরও তাদের ফলাফল সিটে কিভাবে রোল নম্বর আসে তা বোধগম্য নই।

মানববন্ধনে অংশ নেয়া পরীক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রংপুর বিভাগসহ ৩টি বিভাগের ১৮টি জেলার প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষা বাতিল করে পুনঃরায় পরীক্ষা নেয়ার আহবান জানান।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন