সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধায় ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাইবান্ধায় ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আঃ খালেক মন্ডল :: প্রতিনিধি স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধা পৌর এলাকার মাস্টারপাড়ায় ক্যানভাস আর্ট স্কুলে সোমবার দুপুরে ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগিতায় দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা উদ্বোধন করেন সংস্থার সভাপতি প্রকৌশলী ফরমান আলী। এসময় সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী রোকনউদ্দৌলা রোকন,প্রকৌশলী সহ-সভাপতি সোহরাব আলী, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ প্রকৌশলী চমক কুমার সরকার, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, বিদ্যালয়ের পরিচালক শেখ মাজেদুল আবেদিন, সহকারি শিক্ষক রুবা খাতুন ও মনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শুরুতে সংস্থার সভাপতি বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন।ওরা হতে চায় আগামী দিনের গাইবান্ধা ও তথা দেশ গড়ার কারিগর। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী।

যাদের রং তুলির আঁচড়ে গাইবান্ধাসহ বাংলাদেশকে বিশ্বের দরবারে আরো বেশি পরিচিত করে তুলবে। তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা