সর্বশেষ খবরঃ

গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়লো ডলফিন

গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়লো ডলফিন
গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়লো ডলফিন

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় জেলেদের জালে ধরা পড়লো ডলফিন।এ সময় বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপও উদ্ধার হয়।

মঙ্গলবার ( ২৪ মে ) উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরী ইউনিয়নের নিঝুম দ্বীপ থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিনের গভীর সমুদ্রে একটি ট্রলারে জেলেদো জালে এ কচ্ছপ ও ডলফিনটি ধরা পড়ে।

জেলেদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জেলেরা সমুদ্র থেকে ফিরে আসার সময় ট্রলারের সঙ্গে থাকা জালে ৩০ কেজি ও ওজনের কচ্ছপ ও প্রায় ৯০ কেজি ওজনের একটি ডলফিন আটকে যায়।জাল টেনে তোলার সময় দুটিকেই জীবিত উদ্ধার করেন ওই জেলে ট্রলারের ওয়ার্ল্ড ফিসের প্রশিক্ষণ প্রাপ্ত জেলে এনায়েত হোসেন। পরবর্তীতে তারা কচ্ছপ ও ডলফিনটিকে সমুদ্রে অবমুক্ত করে দেন।

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের ইকোফিস-২ এর সহকারী গবেষক মোনাইম হোসাইন বলেন, কচ্ছপটি ওলিভ রিডলি ও ডলফিনটি ইরাবতী প্রজাতীর বলে জানতে পেরেছি।

কচ্ছপটির ওজন ৩০ কেজি ও ডলফিনটির ওজন ছিলো প্রায় ৯০ কেজির মতো। তিনি আরো জানান,ইউএসএআইডি’র আওতায় নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকায় এনায়েত হোসেনসহ আমাদের ১০জন সিটিজেন সাইন্টিস্ট মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীব বৈচিত্র সংরক্ষণে কাজ করে আসছেন।

এছাড়াও ইকোফিস প্রকল্পের আওতায় সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে প্রয়োজনীয়তা ও গুরুত্ব এবং করণিয় সম্পর্কে এখন পর্যন্ত ৫০০ জন সমুদ্রগামী জেলেকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাতে এসব জেলেদের জালে ধরা পড়া সামুদ্রিক কচ্ছপ,শাপলা পাতা,হাঙর ও ডলফিন রক্ষায় সচেষ্ট হন এবং এগিয়ে আসেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন