সর্বশেষ খবরঃ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চরফ্যাশনে বিএনপি’র র‍্যালি ও পথসভায় মানুষের ঢল

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চরফ্যাশনে বিএনপি'র র‍্যালি ও পথসভায় মানুষের ঢল
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চরফ্যাশনে বিএনপি'র র‍্যালি ও পথসভায় মানুষের ঢল

কামরুজ্জামান শাহীন (ভোলা ) জেলা প্রতিনিধি :: ‎ভোলার চরফ্যাশনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিবস বিজয় র‍্যালি ও পথসভায় মানুষের ঢল নেমেছে।

আজ বুধবার( ৬ আগস্ট )বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা ,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে এ বিজয় র‍্যালি ও পথ সভার আয়োজন করা হয়।

‎চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে বিজয় র‍্যালীটি চরফ্যাশন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সদর রোডে পথসভায় মিলিত হয়। র‍্যালি ও পথসভা জনসমুদ্রে পরিনত হয়।

‎চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিকদার হুমায়ুন কবির প্রমুখ।

‎বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা রাজপথে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। জিয়া পরিবারের আস্থাভাজন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি আস্থা রেখে আপনারা আজকের বিজয় র‍্যালি ও পথসভাকে সফল করেছেন, চরফ্যাশন উপজেলা বিএনপি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন