সর্বশেষ খবরঃ

খুলনায় র‌্যাবের হাতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

খুলনায় র‌্যাবের হাতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
খুলনায় র‌্যাবের হাতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

খুলনা প্রতিনিধি :: খুলনায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর হাতেচাঞ্চল্যকর শুভ হাওলাদার হত্যা মামলার পলাতক আসামী মোঃ রাকিব ( ১৮ )কে গ্রেফতার করেছে। সে খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন বয়রা ক্রস রোড ফিরোজের বাসার ভাড়াটিয়া মোঃ শাহিনের ছেলে।

মঙ্গলবার ( ২২ফেব্রুয়ারী )মজগুন্নী বাস্তহারা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতারকরে।

র‌্যাব-৬ এর দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ২ ফেব্রুয়ারী সকালে ইব্রাহিম হাওলাদারের পুত্র শুভহাওলাদারের লাশ সোনাডাঙ্গা এলাকায় ঝোপের মধ্য হতে উদ্ধার হয়।এ ঘটনায় নিহতের মা ঝুমুর বেগম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের ঘটনাটি গণমাধ্যমে প্রচার হয় ও জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।বহুল আলোচিত ঘটনার ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উৎঘাটনের লক্ষ্যে র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে ও অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দাতৎপরতা বাড়ায়।

এরি ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারী র‌্যাব-৬ খুলনা সদর দপ্তরের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় পলাতক আসামী রাকিবকে গ্রেফতার করে। ধৃত পলাতক আসামীকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হযেছে বলে আরো জানা যায়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন