সর্বশেষ খবরঃ

খালেদা জিয়া আজ এভারকেয়ার হাসপাতালে যাবেন

খালেদা জিয়া আজ এভারকেয়ার হাসপাতালে যাবেন
খালেদা জিয়া আজ এভারকেয়ার হাসপাতালে যাবেন

শারীরিক অবস্থার ফলোআপ করাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবগুলো চেকাপ করাই এখন প্রাথমিক লক্ষ্য চিকিৎসকদের। এরপর পরীক্ষার রিপোর্ট দেখে তারা সিদ্ধান্ত নেবেন- বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করাতে হবে কিনা।

মঙ্গলবার ( ১২ অক্টোবর ) বিকাল ৩টায় তিনি সেখানে যাবেন। সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি প্রধানের চিকিৎসায় সম্পৃক্ত একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম জিয়ার শারীরিকভাবে পুরানো অসুখগুলোই ঘুরে-ফিরে আসছে। গেল বেশ কিছুদিন ধরে থেমে-থেমে জ্বরও আসছে। এ কারণেই পরীক্ষা-নিরীক্ষা করাতে এভার কেয়ারে যাবেন খালেদা জিয়া।

তবে সূত্রের ভাষ্য, বেগম জিয়া হাসপাতালে ভর্তি হতে অনাগ্রহী হওয়ায় এখনই তাকে ভর্তি করাতে হবে কিনা, তা বলা সম্ভব নয়। এ বিষয়ে অবশ্য শায়রুল কবির খান কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন।

গত ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল সিটি স্ক্যান করান তিনি। অক্সিজেনজনিত সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা ( কারাদণ্ড ) হয় খালেদা জিয়ার, পরে উচ্চ আদালতে আরও পাঁচ বছর সাজা বাড়ে।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়। গত মাসে চতুর্থবারের মতো মুক্তির সীমা বৃদ্ধি করেছে সরকার।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা