সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে মাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

খাগড়াছড়িতে মাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড়ে নিজ বাসা থেকে রুমা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় মোঃ ইব্রহিম ( ৩৫) নামে ওই নারীর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে আটকের পর মাকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছে ছেলে ইব্রাহিম।

শনিবার রাত ১০টার দিকে রামগড় পৌরসভার চৌধুরিপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত রুমা বেগম চৌধুরিপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের স্ত্রী।ইব্রাহিম তাদের বড় ছেলে।

রামগড় থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বকাঝকা করে মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সে বাড়িতে এসে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। মা রুমা বেগম টয়লেট থেকে বের হওয়া মাত্র ইব্রাহিম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।

এরপর সে মাকে উপরে তুলে মাটিতে এলোপাতারি আছাড় মারতে থাকে। এতে তার নাক, মুখ ও মাথা থেঁতলে যায়। অধিক রক্ত ক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় বাড়িতে আর কেউ ছিল না । মাকে হত্যার পর ইব্রাহিম বেহুঁশ হওয়ায় ভান ধরে ঘরের খাটের উপর শুয়ে থাকে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলে মোঃ ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসে। তার গায়ে পড়নের গেঞ্জিতে রক্ত মাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রবিবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরো খবর

তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি