সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর )এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম।এতে খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মত নতুন নারী চেয়ারম্যান হলেন জিরুনা ত্রিপুরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলো- খাগড়াছড়ি জেলা সদরের, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, নিটোল মনি চাকমা, ধনেশ্বর ত্রিপুরা,মাটিরাঙ্গা উপজেলার প্রশান্ত কুমার ত্রিপুরা, মোঃ শহিদুল ইসলাম ( সুমন ),জয়া ত্রিপুরা,এ্যাডভোকেট মনজিলা সুলতানা, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১০ ডিসেম্বর, ২০২০ তারিখের ২৯.০০.০০০০.২১৪,০১,২২৪,১৮-১৫৪ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হইল। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন