সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির ২৮৮ ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় জেলা পরিষদের অনুদান বিতরণ

খাগড়াছড়ির ২৮৮ ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় জেলা পরিষদের অনুদান বিতরণ
খাগড়াছড়ির ২৮৮ ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় জেলা পরিষদের অনুদান বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইসলাম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার সহায়তায় বিশেষ প্রকল্পের আওতায় আর্থিক অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার ( ১৬ মার্চ ) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার মোট ২৮৮টি মসজিদ, এতিমখানা ও মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং অসহায় এতিম শিশুদের কল্যাণে সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ নিপু, জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা, মাহবুব আলম,নিটোল মনি চাকমাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ঈদকে সামনে রেখে জেলা পরিষদের এমন মানবিক উদ্যোগে উপকৃত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো খবর

খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী