সর্বশেষ খবরঃ

বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার

শার্শা প্রতিনিধি : স্বাধীনতার পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশে নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকাস্থ হাইকমিশনে যোগ দিতে সড়ক পথে এলেন| শুক্রবার ( ১২জুন ) সকাল ১২ টায় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিনী মৃনাল ত্রিবেদী|

এসময় বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার তুলসী দাস,পররাষ্ট্র মন্ত্রাণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান|

বেনাপোল স্থলবন্দরের পরিচালক ( ট্রাফিক) মোঃ শামীম হোসেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ,চেকপোস্ট ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আশরাফ হোসেন নবনিযুক্ত হাইকমিশনার ও তার সহধর্মিনীকে ফুলেল শুভেচ্ছা জানান|

সমবেত উপস্থিতির উদ্দেশ্যে দীনেশ ত্রিবেদী বলেন,আমাদের দেশের ১৪০ কোটি জনগনের সাথে আরো ২০ কোটি যুক্ত করেছি| আমি এখন যা করতে চাই তা সব একসঙ্গে হবে| আলাদাভাবে ভাবছি না|দেখছেন তো আমি হেঁটে চলে এসেছি| একই আকাশ,বাতাস ও একই| আমরা মিলেমিশে ভিসার সমাধান করবো| শুধু অভিন্ন সীমান্ত নয়,অভিন্ন স্বপ্ন ও আছে| আমাদের আকাশ এক,বাতাস এক,চ্যালেঞ্জও অনেকক্ষেত্রে এক| তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই| ভালোবাসা আর পারষ্পারিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব|

এরপর ইমিগ্রেশান ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নবনিযুক্ত হাই কমিশনার গন্তব্যস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন| এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারন জনগনের উপস্থিতি লক্ষনীয় ছিলো|

উল্লেখ্য গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশের নতুন হাইকশিনার হিসাবে নিয়োগ দেওয়া হয়|গত ৫৫ বছরে বাংলাদেশ ও ভারত সুসম্পর্কের ইতিহাসে এই প্রথম কোন রাজনিতীবিদকে ঢাকায় হাইকমিশনার হিসাবে পাঠালেন দিল্লি|

বাংলাভাষী দীনেশ ত্রিবেদী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি সমগ্র বাঙালি সংস্কৃতি স্মপর্কে সুপরিচিত| পশ্চিমবঙ্গের রাজনিতীর সঙ্গেও তিনি দীর্ঘদিন সম্পৃক্ত ছিলো|

আরো খবর

টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ