সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিষপানে সোমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।সোমা উপজেলার রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া গ্রামের আবু তাহের এর স্ত্রী।

বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন।

স্থানীয়রা জানান,বুধবার ( ২২ জানুয়ারি )বিকেলের কোন এক সময় বিষপান করেন সোমা আক্তার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন মোঃ মনতাজ উদ্দিন জানান, ৮ বছর পূর্বে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে সোমা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন আবু তাহের। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কি কারণে সোমা বিষপান করেছে তা কেউ বলতে পারেনি। তাদের মেয়ে বিষপান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এমন সংবাদ পেয়ে তারা ছুটে আসেন পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

থানার তদন্ত কর্মকর্তা এসআই মহসিন মোস্তফা জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান