সর্বশেষ খবরঃ

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর বাহারুল উলুম কামিল ( এম.এ ) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্র বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১২ ফেব্রুয়ারি ) সকালে অত্র প্রতিষ্ঠানের মিলনায়তনে ওই ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান সভাপতিত্ব করেন এবং সহকারী অধ্যাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মছিহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী,ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম।

এছাড়া অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্যে রাখেন, ৯ম শ্রেণির ছাত্র ফাহিম আবরার, হাবিবা রহমান, দাখিল পরীক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ফকিহ মুহাম্মদ আহসান উল্লাহ আজহারী।

আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠান থেকে ৩১ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য,১৯৫৫ সালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সুনামের সহিত অত্র প্রতিষ্ঠান পরিচালনা হয়ে আসছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন