সর্বশেষ খবরঃ

কেশবপুর আসনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

কেশবপুর আসনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক গণসংযোগ
কেশবপুরের প্রতিদন্দী প্রার্থীদের ফাইল ছবি

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৬ (কেশবপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও ২ জন আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাছেন।

এ ছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থীও নির্বাচনী প্রচারণা চালাছেন। ফলে এ আসনে নির্বাচনী প্রচারণা এখন তুংগে। এদিকে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা তিন ধরায় বিভক্ত হয়ে পড়েছে। অনেক নেতাকর্মী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

জানা গেছে, জাতীয় সংসদীয় আসন-৯০ যশোর-৬ কেশবপুর আসনটি উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন পরিষদের নিয়ে গঠিত। এ সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ যশোর-৬ আসনে আওয়ামীলীগ মনোনয়ন পেয়েছে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি শাহীন চাকলাদার। তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন তিনি কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন।

অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, খন্দকার আজিজুল ইসলাম ( আজিজ ) ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে অবস্থান করছেন। এছাড়া, জাতীয় পার্টি প্রার্থী জি এম হাসান দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে প্রচারণা চালাছেন।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার ভোর থেকে গভীর রাত পযন্ত পাড়া, মহল্লা, হাটবাজারে গণসংযোগ করে চলেছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সমান তালে গণসংযোগ করে চলেছেন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সাথে স্বতন্ত্র ২ প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বীতা হওয়ার আভাস তৈরি হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাচনী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৮১ টি ভোট কেন্দ্রের ৫০৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি