সর্বশেষ খবরঃ

কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

আলী হামজা ::  যশোরের কেশবপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান।

বুধবার ( ৮ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উদ্ভাবনী চিন্তাধারাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

মেলায় অংশগ্রহণ করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ও কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী জানায়, “আমরা নিজেরা চেষ্টা করে এই প্রজেক্ট তৈরি করেছি। এখানে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে। ভবিষ্যতে আরও বড় কিছু করার অনুপ্রেরণা পাচ্ছি।”

অন্যদিকে কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী বলে, “বিজ্ঞান মেলায় এসে আমরা নতুন অনেক কিছু শিখতে পারছি। অন্যদের প্রজেক্ট দেখে আইডিয়া পাওয়া যাচ্ছে, যা আমাদের পড়াশোনায় কাজে লাগবে।”
মেলায় আসা এক অভিভাবক বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীল করে তোলে। বইয়ের বাইরে বাস্তবভাবে শেখার সুযোগ পায় তারা। সরকার যদি নিয়মিত এমন উদ্যোগ নেয়, তাহলে শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে।”

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। মেলায় বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আরো খবর

হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
বিশ্বকাপে মিসরকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে মিসরকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে সরানো হলো ১২ পিস নাইনটি
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে সরানো হলো ১২ পিস নাইনটি
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ