সর্বশেষ খবরঃ

কেশবপুরে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

কেশবপুরে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
কেশবপুরে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

১৬৯ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আবুল কালাম ৯০ ভোট পেয়ে প্রথম, আসাদুজ্জামান ৭৬ ভোট পেয়ে দ্বিতীয়, ইকবাল হোসেন ৭১ ভোট পেয়ে তৃতীয় ও নুর ইসলাম ৭১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

৩টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষণ অফিসার মিজানুর রহমান এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু রায়হান।

সার্বিক সহযোগিতা করেন থানার এস আই এনামুল ইসলাম। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর কামাল খান, যুবলীগ নেতা রাজীব হোসেন প্রমূখ।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান