সর্বশেষ খবরঃ

কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে চরফ্যাশনে আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে চরফ্যাশনে আনন্দ মিছিল
কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে চরফ্যাশনে আনন্দ মিছিল

কামরুজ্জামান শাহীন (ভোলা )জেলা প্রতিনিধি :: নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌর যুবদল।

শুক্রবার ( ১২ জুলাই ) বিকাল সাড়ে ৩ টায় দিকে শরীফ পাড়াস্থ চরফ্যাশন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি চরফ্যাশন সদর রোড প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা যুবদলের সিনিয়র সভাপতি ফখরুল ইসলাম ফৌরদাউস,চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়ছর আহম্মদ কমল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রো, ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিকদার হুমায়ুন কবির, যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হাওলাদার, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল

পৌর যুবদলের আহবায়ক আবুবক্কর ছিদ্দিক মিল্টন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসাদ,সদস্য সচিব রাসেদুল হাসান নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বেল্লাল, সদস্য সচিব মোঃ মহসিন, ছাত্রদলের সদস্য সচিব মোঃ অনিকসহ উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য-গত মঙ্গলবার ( ৯ জুন ) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল,১নং যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল পদে রয়েছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন