সর্বশেষ খবরঃ

কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু

বিশেষ প্রতিনিধি :: কুমিল্লার লালমাই উপজেলায় আগুনে পুড়ে শাহজাহান (২৮) ও সোহাগ (১৮) নামে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা দত্তপুর গ্রামের মৃত আমান মিয়ার ছেলে।

শুক্রবার ( ৯ সেপ্টেম্বর ) সন্ধ্যায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে।লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইউব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমাই থানা সূত্রে জানা যায়, নিহত মানসিক প্রতিবন্ধী শাহজাহান নিজেই বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে শারীরিক প্রতিবন্ধী ভাই সোহাগকে আগুনে ফেলে দিয়ে নিজেও আগুনে ঝাপ দেয়। এ সময় তাদের চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরই মধ্যে বসতঘর ও দুই ভাই আগুনে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মা অন্যের বাড়িতে কাজ করেন এবং তাদের সৎ পিতা জয়নাল মিয়া দিনমজুরের কাজ করেন। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া