সর্বশেষ খবরঃ

কলেজ থেকে ফেরার পথে সড়কে প্রান গুলো ২শিক্ষার্থীর

কলেজ থেকে ফেরার পথে সড়কে প্রান গুলো ২শিক্ষার্থীর
কলেজ থেকে ফেরার পথে সড়কে প্রান গুলো ২শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার :: কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কলেজ থেকে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে বিকাল ৩টার দিকে পুলিশ তৎপরতায় মহাসড়ক অবরোধমুক্ত হয়।

বৃহস্পতিবার ( ১০ মার্চ ) দুপুর দেড়টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুই জনেই উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লামুখী একটি যাত্রীবাহী সুগন্ধা বাস দেবিদ্বারমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রবিউল নিহত হন। অপর আরোহী সজিবকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে তিনিও প্রাণ হারান।

দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন,নিহত রবিউল উপজেলা পৌরসভার চেয়ারম্যান বাড়ির জয়দল মিয়ার ছেলে। এ ছাড়া সজিব দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের আবুল কাশের ছেলে। তারা দুই জনেই বন্ধু ছিলেন।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক-হেলপার। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। রবিউলের লাশ বাড়িতে পাঠানো হয়েছে আর সজিবের লাশ এখনও হাসপাতালে আছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন