সর্বশেষ খবরঃ

কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে সড়ক অবরোধ

কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে সড়ক অবরোধ
কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে সড়ক অবরোধ

যশোরে দুইকলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। রবিবার ( ৩১ জুলাই ) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ গাড়িটি আটক করেছে।

ছাত্রী শ্লীলতাহানির সংবাদে ক্ষুব্ধ হয়ে সহপাঠী ছাত্র-ছাত্রীরা গত রবিবার সন্ধ্যায় নওয়াপাড়া নুরবাগ মোড়ে ওই বাসটি আটক করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে অভিযুক্তের শাস্তির দাবীতে বিক্ষোভ করেন।এরপর নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে গড়াই বাসের সুপারভাইজার সবুজ ( ৩১) বিরুদ্ধে।তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, বাসটি (গড়াই পরিবহন ঢাকা মেট্রো ব ১৪-৪৪৯৩) হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনার তথ্যসূত্রে বিক্ষোভকারীরা সাংবাদিকদের জানান,ভূক্তভোগী ছাত্রীদের অভিযোগ, তারা খুলনার বিভিন্ন কলেজে পড়াশুনা করে। তারা প্রতিদিন প্রতিদিন একই সময় বাসে করে নওয়াপাড়া থেকে খুলনা যাতায়াত করে থাকে।

প্রায়ই খুলনা-কুষ্টিয়া গড়াই পরিবহনের সবুজ নামের ঐ সুপারভাইজার ছাত্রীদের বাসের মধ্যে শ্লীলতাহানির চেষ্টা করে।সবুজ রবিবারও একই আচরণ করলে তাৎক্ষণিক ঘটনাটি ছাত্রীরা মুঠোফোনে তাদের সহপাঠিদের জানালে তারা ক্ষুব্ধ হয়ে অভয়নগর থানাধীন এলাকায় সড়কে বাসটি আটক করেন ও অভিযুক্ত সুপারভাইজারের শাস্তি দাবী করেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি