সর্বশেষ খবরঃ

করোনা সংক্রামনে রেকর্ড গড়লো ইতালি

করোনা সংক্রামনে রেকর্ড গড়লো ইতালি
করোনা সংক্রামনে রেকর্ড গড়লো ইতালি

ইউরোপজুড়ে তাণ্ডব সৃষ্টি করেছে করোনাভাইরাস। যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের পর এবার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড দেখলো ইতালি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ( ৪ জানুয়ারি ) করোনা শনাক্তে রেকর্ড হয়েছে ইতালিতে। দেশটিতে নতুন করে ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন দেশটিতে ৬৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার করোনায় ২৫৯ জন মারা যান। আগের দিন মারা গিয়েছিলেন ১৪০ জন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ৬৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৫ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ইতালিতে ১২ লাখ ৩০ হাজার মানুষের করোনার নমুনা পরীক্ষা করা হয়। সোমবার নমুনা পরীক্ষা করা হয়েছিল ৪ লাখ ৪৫ হাজার ৩২১ জনের।

খবর সূত্র:: বিবিসি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন