সর্বশেষ খবরঃ

করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে

করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে
করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে

স্টাফ রিপোর্টার:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ১৪ জানুয়ারি ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডাঃ মোঃ ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

এর আগেরদিন বৃহস্পতিবার দেশে ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৩ শতাংশ। গত বুধবার দেশে ২ হাজার ৯১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে দুইজন পুরুষ ও চারজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।

তাদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের দুইজন ও রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন