সর্বশেষ খবরঃ

কনসার্টে গায়ক সোনু নিগমের ওপর হামলা

কনসার্টে গায়ক সোনু নিগমের ওপর হামলা
কনসার্টে গায়ক সোনু নিগমের ওপর হামলা

কনসার্টে সেলফি তোলার সুযোগ না দেওয়ায় হামলার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম।ঘটনার পরে সোনু নিগম চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে গায়ক জানিয়েছেন,হামলাকারী ব্যক্তি বিধায়ক প্রকাশ ফাতার্পেকারজির ছেলে স্বপ্নীল। অভিযুক্ত নিজেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক।

সোমবার ( ২০ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুরে কনসার্ট শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করলে গায়কের নিরাপত্তারক্ষী তাদের বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে সোনু নিগমের ওপর হামলার ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সনু নিগাম কনসার্ট শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করেন। সোনু নিগাম বিষয়টি এড়িয়ে যাওয়ায় তাকে মঞ্চের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।

এ সময় সোনুকে বাঁচাতে মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনু নিগমের চুল টেনে ধরেন অভিযুক্ত। বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। রব্বানি খান সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তাফা খানের ছেলে।

রব্বানিকেও এ সময় ধাক্কা মারেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিঁড়ি থেকে প্রায় ছয় ফুট নিচে পড়ে যান সোনু নিগমের বন্ধু রব্বানি। এ ঘটনায় গায়কের কোনো চোট না লাগলেও তাকে বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন। এ দৃশ্যের ভিডিও নেটদুনিয়ায় এরই মধ্যে ভাইরাল।

গায়কের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি ), ৩৪১ ধারা ( অন্যায় ভাবে গতিরোধ করা ), এবং ৩৩৭ ( ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করা )— ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ।

আজ মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি ) মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার হেমরাজ রাজপুত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কনসার্ট শেষ হওয়ার পর ঘটনা ঘটে,সোনু এবং তার সহকর্মীরা চলে যাচ্ছিলেন।

স্বপ্নীলও সোনুর পিছু পিছু স্টেজের সিঁড়ি দিয়ে নামছিল। সে সোনুর খুব কাছে ঘেঁষার চেষ্টা করলে বাধা দেয় গায়কের সহকর্মী। এরপর স্বপ্নীল সোনুর দুই বন্ধু- রব্বানি খান এবং আরেক জনকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।

দুজনেই প্রায় পাঁচ-ছয় ফুট উঁচু সিঁড়ি থেকে সোজা মাটিতে পড়েন। রব্বানির কাঁধে চোট লেগেছে। উনাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খুব শিগগির স্বপ্নীলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন