সর্বশেষ খবরঃ

উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া
উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চলে গেল তারা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

আজ বৃহস্পতিবার ( ১১ জুলাই ) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান লড়ে যায়। পরে অবশ্য এগিয়ে যায় উরুগুয়ে। কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। উরুগুয়ের ৬২ শতাংশ বল দখলের বিপরীতে ৩৮ শতাংশ বল নিজেদের কাছে রাখে কলম্বিয়া।

ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণটা করেন কলম্বিয়ার জন অ্যারিস। তার শট বক্সের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ষোড়শ মিনিটে আরেকটি মিস করেন লার্মা। সপ্তদশ মিনিটে প্রথম আক্রমণ করে উরুগুয়ে। তবে সেই শটে লক্ষ্য খুঁজে পাননি দারউইন নুনেজ।

এর মাঝেই ২৬তম মিনিটে হলুদ কার্ড দেখেন উরুগুয়ের নিকোলাস দে লো ক্রুজ। তার পথ ধরে ৩১ মিনিটে একই কার্ড দেখেন কলম্বিয়ার দানিয়েল মুনোজ। এর আট মিনিট বাদেই এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে কলম্বিয়া।

ডান কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন কলম্বিয়া অধিনায়ক রুদ্রিগেজ। গোলপোস্ট থেকে তিন হাত দূরের অবস্থানে ছিলেন লার্মা। উড়ে আসা বলে চোখ রেখে লাফিয়ে উঠে মাথাটা ছুঁইয়ে দেন তিনি। এগিয়ে যায় কলম্বিয়া। কিছুই করার ছিলো না উরুগুয়ে গোলরক্ষকের।

বিরতির পর রুদ্রিগেজের কর্নারে মিস করেন জন করডোবা। এরপরই এক সতীর্থের ফাউলের প্রতিবাদ করে হলুদ কার্ড দেখেন কলম্বিয়া অধিনায়ক। পরের দশ মিনিটে মাঠের খেলার চাইতে শারিরীক লড়াইয়েই বেশি মনোযোগী হয় দুই দল। এর জের ধরে ৬৩তম মিনিটে হলুদ কার্ড দেখেন গিলার্মো ভারেলা।

৬৮তম মিনিটে সমতায় ফেরানোর ভালো একটি সুযোগ পেয়েছিলেন ক্রুজ। ফেদে ভালভার্দের ক্রস কর্নার থেকে উড়ে আসা বলে বাঁক খাওয়ানো শট নিয়েছিলেন তিনি। তবে তার শট রুখে দেন কলম্বিয়া গোলরক্ষক। এর এক মিনিট পর হলুদ কার্ড দেখেন উরুগুয়ের জোসে গিমারেজ।

৮৫তম মিনিটে উরুগুয়ের আরেকটি সুযোগ নসাৎ করে দেন কলম্বিয়ার গোলরক্ষক। শেষ কয়েক মিনিটে লং পাস দিয়ে খেলতে থাকে দুই দল। তাতে একের পর এক আক্রমণ হলেও জাল খুঁজে নিতে ব্যর্থ হয় লাতিন আমেরিকার দল দুটি। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে কলম্বিয়ার আরেকটি আক্রমণ শেষ হতেই শেষ বাঁশিতে ফুঁ দেন রেফারি, উল্লাসে ফেটে পড়ে গোটা দল।

টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে পা রাখা কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। সোমবার ( ১৫ জুলাই ) বাংলাদেশ সময় ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে একে অপরের মোকাবেলা করবে দুই দল।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন