সর্বশেষ খবরঃ

ইরাকের পার্লামেন্ট আবারো বিক্ষোভকারীদের দখলে

ইরাকের পার্লামেন্টে আবারো বিক্ষোভকারীদের দখলে
ইরাকের পার্লামেন্টে আবারো বিক্ষোভকারীদের দখলে

দ্বিতীয়বারের মতো তাণ্ডব চালিয়ে ইরাকের পার্লামেন্টে দখল নিয়েছে বিক্ষোভকারীরা।দেশটির বিক্ষোভকারীরা শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের অনুগামী বিক্ষোভকারীরা তার সমর্থনে এই তাণ্ডব চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে,শনিবার বিক্ষোভকারীরা আবার পার্লামেন্ট দখল নিয়েছে। বিক্ষোভকারীদের প্রধান আপত্তি হলো মোহাম্মেদ আল-সুদানীকে প্রধানমন্ত্রী করা নিয়ে।

বিক্ষোভকারীরা আইনসভার ভেতরে ইরাকি পতাকা ও মোকতাদা আল-সদরের ছবি নিয়ে প্রবেশ করেছে। তারা চেম্বারে ভিড় করে, অনেকে ডেপুটিদের ডেস্কে বসে। আবার কেউ তাদের মোবাইলে চেম্বার দখল করার দৃশ্য ধারণ করে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে,হাজার হাজার বিক্ষোভকারী মিছিলে নামে এবং গ্রিন জোনের দিকে ব্রিজে আসে। তারা সেখানে প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পরে।দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ব্রিজের ওপর বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

ইরাকে গত অক্টোবরে নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলি কোনো নেতার ব্যাপারে একমত হতে পারেনি।কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী ছাড়াই ইরাক এতদিন ধরে চলছে।

আল-সদরের জোটই সবচেয়ে বেশি আসন পেয়েছিল। কিন্তু কুর্দি ও শিয়া পার্লামেন্ট সদস্যরা একমত হতে পারেননি। আল-সদর ও তার সমর্থকরা হলেন শিয়া, কিন্তু তারা ইরানপন্থি শিয়া দলগুলির তীব্র বিরোধী।

আল-সদর তাদের পার্লামেন্ট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। ৩২৯ সদস্যের পার্লামেন্টে আল-সদরের দলের ৭৩ জন সদস্য ছিল। তাদের ইস্তফার পর ইরানপন্থি ব্লক সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু এখন মনে করা হচ্ছে, আল-সদরের সমর্থকরা সহিংস হয়ে উঠতে পারে।

খবর সূত্র : এনডিটিভি ।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন