সর্বশেষ খবরঃ

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা হাতালো প্রতারক

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা হাতালো প্রতারক
ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা হাতালো প্রতারক

সিনিয়র রিপোর্টার :: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনওর ) অফিসিয়াল নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় শনিবার ( ২৩ অক্টোবর ) সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন ( জিডি ) ইউএনও শামীম ভুঁইয়া।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ মহসীন সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই প্রতারককে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগী বেগমপুর ইউনিয়নের কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক সাংবাদিকদের জানান, বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর থেকে আমার নম্বরে ফোন করা হয়। ফোনে ওই ব্যক্তি নিজেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ডিসি অফিসে তিনটি ল্যাপটপ এসেছে। আপনার বিদ্যালয়ে একটি দেওয়া হবে।

কিন্তু যাতায়াত খরচ হিসেবে ৯ হাজার টাকা দিতে হবে। এ কথা কাউকে বলা যাবে না। পরে পাশের হরিশপুর গ্রামের বাজারে গিয়ে প্রতারকের দেওয়া একটি নগদ অ্যাকাউন্ট নম্বরে ৯ হাজার টাকা দেই। এক পর্যায়ে বিষয়টি আমার সন্দেহ হয়। তখন আমি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানালে প্রতারণার বিষয়টি বুঝতে পারি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) শামীম ভুঁইয়া জানান,ওই ঘটনার পরপরই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানানো হয়ছে। পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন