সর্বশেষ খবরঃ

আফ্রিকার তিন পেসারে দিশেহারা ভারত

আফ্রিকার তিন পেসারে দিশেহারা ভারত
আফ্রিকার তিন পেসারে দিশেহারা ভারত

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রোটিয়াদের পেস আক্রমণে প্রথম দিনেই  দিশেহারা হয়েছে ভারত। কোহলিবিহীন ভারত টেস্টের ৬৩.১ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে।

জবাবে ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৫ রান তুলে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের চেয়ে এখনো তারা ১৬৭ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন ডিন এলগার (১১) ও কিগান পিটারসেন ১৪ রান নিয়ে। ৭ রান করে মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ হয়েছেন এইডেন মার্করাম।

বল হাতে ভারতের ১০টি উইকেট ভাগাভাগি করে নেন জানসেন, অলিভিয়ের ও রাবাদা। তার মধ্যে জানসেন ১৭ ওভার বল করে ৫ মেডেনসহ ৩১ রান দিয়ে ৪টি উইকেট নেন। রাবাদা ও অলিভিয়ের নেন ৩টি করে উইকেট।

তার আগে টস জিতে ব্যাট করতে নামা ভারত দক্ষিণ আফ্রিকার তিন পেসার মার্কো জানসেন, কাগিসু রাবাদা ও দুয়ান্নে অলিভিয়েরের তোপের মুখে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ভারতের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে লড়াই করার চেষ্টা করেছেন লোকেশ রাহুল ও রবীচন্দ্রন অশ্বিন।

ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুল ৯ চারে ৫০ রান করেন। আর অশ্বিন ৬ চারে করেন ৪৬ রান। তৃতীয় সর্বোচ্চ ২৬ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। ২০টি রান আসে হানুমা বিহারির ব্যাট থেকে। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন