সর্বশেষ খবরঃ

আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশে কোন গৃহহীন মানুষ থাকবে নাঃ হুইপ গিনি এমপি

আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশে কোন গৃহহীন মানুষ থাকবে নাঃ হুইপ গিনি এমপি
চেক বিতরণ অনুষ্ঠানের ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার ( ১৩ আগস্ট ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।এই চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার গরীব অসহায় মানুষের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে কোন গৃহহীন মানুষ থাকবে না ‌। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

হুইপ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য এ দেশ স্বাধীন করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বলেই বাংলাদেশ এর উন্নতি হচ্ছে। আওয়ামী লীগ সরকার গঠন এর ফলে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। উল্লেখ্য, গরীব, অসহায় ৫৯ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ পলাশ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে উপজেলা মৎস্য অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুটি পুকুরে ৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করন উদ্বোধন করেন হুইপ গিনি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন