সর্বশেষ খবরঃ

অ্যাপসায় সেরা অভিনেত্রী মনোনীত আজমেরী হক বাঁধন

অ্যাপসায় সেরা অভিনেত্রী মনোনীত আজমেরী হক বাঁধন
অ্যাপসায় সেরা অভিনেত্রী মনোনীত আজমেরী হক বাঁধন

এবার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে ( অ্যাপসা ) সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন আজমেরী হক বাঁধন । ঢাকাই অভিনেত্রী হিসেবে এটিও কম অর্জন নয়। আরেকটি প্রায়-অর্জন! আবারও আজমেরী হক বাঁধনের মুখে তৃপ্তির হাসি।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির নাম ভূমিকায় দারুণ অভিনয় করায় পুরস্কারের এই দৌড়ে রাখা হয়েছে তাকে।অ্যাপসায় সেরা অভিনেত্রী বিভাগে বাঁধনের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার লিয়া পারসেল ( দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন), নিউজিল্যান্ডের এসি ডেভিস (দ্য জাস্টিস অব বানি কিং), ইসরায়েলের আলেনা ওয়াইভি (এশিয়া) এবং রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা-চিস্কাইরি (পুগায়া)।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। এবার বসবে অ্যাপসা’র ১৪তম আসর। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশে প্রথম ছবি হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। কানসৈকতে প্রশংসিত হন বাঁধন।

এবার অ্যাপসার মতো বড় আসরে সেরা অভিনেত্রী মনোনয়ন পেলেন। তার অনুভূতিগনমাধ্যমে শেয়ার করেন এভাবে, অবশ্যই এটা আমার জন্য চমক ও আনন্দের ব্যাপার। এরকম একটা মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ডসে মনোনীত হওয়াটাই বড় বিষয়।

আমি মনে করি, মনোনয়নটা আব্দুল্লাহ মোহাম্মদ সাদই পেয়েছে। তিনিই আমাকে রেহানা হিসেবে দর্শকদের সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। নিজেকে ধন্যবাদ দিচ্ছি, এই দীর্ঘ ধৈর্যের পথে হাঁটতে পেরেছি বলে।

এদিকে গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সেন্সর বোর্ড সদস্যদের আপত্তি ছাড়াই বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো ‘রেহানা মরিয়ম নূর’। চলছে উৎসবের বাইরে এসে মুক্তির প্রস্তুতি। সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন