সর্বশেষ খবরঃ

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানা শ্রমিকের মৃত্যু

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানা শ্রমিকের মৃত্যু
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সে কালীগঞ্জ উপজেলার মাজেদ গাজীর ছেলে।নিহত সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার ( ২২ মে ) দুপুরে উপজেলার মহাকাল এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন তুহিন ফার্টিলাইজার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতে যান। কারখানার ম্যাশিনের যান্ত্রিক ত্রুটির কারণে তুহিন বিদ্যুতায়িত হলে অন্য শ্রমিকেরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ সিনথিয়া নুর চৈতী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

শিল্পাঞ্চল পুলিশের এসআই রুহুল আমিন বলেন, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক তুহিন মিলের সিপনি থেকে মসজিদের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। সেখানে তার মৃত্যু হয়। মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো খবর

নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার