সর্বশেষ খবরঃ

যশোরে ভৈরব নদে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

যশোরে ভৈরব নদে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি:: যশোরের অভয়নগরে ভৈরব নদে ডুবে পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া শুভ নামের ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কিশোর অভয়নগরের মহাকাল দত্তপাড়া এলাকার সুব্রত দত্তের ছেলে। ঘটনাটি ঘটে শুক্রবার ( ২৮ এপ্রিল ) দুপুরে।

জানা গেছে, শুভ বন্ধুদের সাথে ভৈরব নদের মহাকাল খেয়াঘাটে গোসল করতে যায়। পানিতে খেলা করার সময় হঠাৎ শুভকে ডুবে যেতে দেখে এক মাঝি উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকে এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থানে হাজির হন এবং উদ্ধারের চেষ্টা চালায়। পরে খুলনা ডুবরী দলের প্রধান সাইদুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থানে হাজির হয়ে ১ ঘণ্টা ১০ মিনিটের ভিতরে নদীর তল থেকে থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার মেজবাহূল ফকির ও খুলনা ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কাউন্সিলরের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আরো খবর

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড