সর্বশেষ খবরঃ

অভিষেক বচ্চন মেয়েকে নিয়ে বিদ্রূপ সহ্য করবেন না

অভিষেক বচ্চন মেয়েকে নিয়ে বিদ্রূপ সহ্য করবেন না
অভিষেক বচ্চন মেয়েকে নিয়ে বিদ্রূপ সহ্য করবেন না

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তার আরেক পরিচয় তিনি হিন্দি সিনেমার ‘বিগ বি’খ্যাত মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে। তবে অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের কাছ থেকে অনেক বিদ্রূপ শুনতে হয়েছে অভিষেক বচ্চনকে। অভিষেক বচ্চন মেয়েকে নিয়ে বিদ্রূপ সহ্য করবেন না এবার।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা কটাক্ষের মুখোমুখি হন এই অভিনেতা। মাঝে মঝে এর প্রতিউত্তরও দেন তিনি।এদিকে সম্প্রতি অভিষক ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির মেয়ে আরাধ্যকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ হয়। কখনো তার হাঁটার ভঙ্গিমা, আবার কখনো লুক নিয়ে চলে আলোচনা-সমালোচনা। কিন্তু বাবা হয়ে মেয়েকে নিয়ে এমন বিদ্রূপ সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।

‘ধুম’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন,আমি পাবলিক ফিগার, তাই অনেক কিছু মেনে নিচ্ছি। কিন্তু আমার মেয়ে এগুলো মানতে বাধ্য নয়। যে বা যারা আমার মেয়েকে নিয়ে বিদ্রূপ করবেন তাদের ছেড়ে কথা বলবো না।

অভিষেক বচ্চন অভিনীত পরবর্তী সিনেমা ‘বব বিশ্বাস’। সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমার চরিত্র বব বিশ্বাস। তাকে ঘিরেই তৈরি হয়েছে এই সিনেমা। এতে তিনি ঠান্ডা মাথার ভাড়াটে খুনি। এর আগে এই চরিত্রে ছিলেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি।

ইতোমধ্যে ‘বব বিশ্বাস’ সিনেমার ট্রেইলার দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। অমিতাভ বচ্চনও অভিষেকের প্রশংসা করেছেন। ‘বব বিশ্বাস’ পরিচালনা করেছেন সুজয় ঘোষের মেয়ে দিয়া অর্ণপূর্ণা ঘোষ। ৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম জি ফাইভে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি