সর্বশেষ খবরঃ

হাতিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

হাতিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল
হাতিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

মোঃ হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ১৩আগষ্ট ) বিকেল ৫টায় বিএনপির সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমের বাস ভবন থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে হাতিয়া উপজেলা বিএনপি নেতা খোন্দকার আবুল কালাম, কাজী আবদুর রহিম, ইকবাল উদ্দিন রাশেদ, আলাউদ্দিন আলোর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফজলুল আজিমের বাস ভবনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলীকে দ্রুত বিচারের দাবিতে শ্লোগান দেয়া হয়। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ বিভিন্ন পেশাজীবি দলের নেতাকর্মীর মধ্যে ফাহিম উদ্দিন, আকরাম উদ্দিন, মমিন উল্যা রাসেল, এডভোকেট সুমন সহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন