সর্বশেষ খবরঃ

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার ( ১০ জানুয়ারি ) সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে সভাপতিমণ্ডলীর সদস্য লেঃ কর্নেল ( অবঃ) ফারুক খান এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।পরে নেতারা জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ,দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া এদিন কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়াও জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

খবর: বাসস

আরো খবর

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন