সর্বশেষ খবরঃ

সৈয়দপুরে ভেজাল চকলেট খেয়ে ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ

সৈয়দপুরে ভেজাল চকলেট খেয়ে ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ
সৈয়দপুরে ভেজাল চকলেট খেয়ে ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ

সিনিয়র রিপোর্টার :: ভেজাল ও নিম্নমানের চকলেট খেয়ে সৈয়দপুর শহরের কুন্দল এলাকার একটি মাদ্রাসার ৯ শিশু অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসাধীন শিশুরা হলো শহরের কুন্দল এলাকার পূর্বপাড়ার আলিফ, সাফি, সামিয়া, মৌমিতা, আয়ান, নিমু, ইসমাইল, আফসান ও রুহি।

এসব শিক্ষার্থীদের শনিবার ( ২৩ অক্টোবর ) রাতে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান রাশেদ জানান, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে আসা শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শিশু ও ডায়রিয়া বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি।

শিশুদের অভিভাবকেরা জানান, কুন্দল পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ শনিবার সকালে অধ্যয়নরত শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। শিশুদের অনেকে দুপুরে বাড়িতে এসে চকলেটগুলো খায়। সন্ধ্যার দিকে শিশুদের বমি ও ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করানো হয়।

খাবার বিতরণকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্যাকেটের মোড়কে মেয়াদোত্তীর্ণ বিষয়টি নজরে আসেনি। মোড়কের ভেতরের খাবারটি নিম্নমানের ছিল নিশ্চিত।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন