সর্বশেষ খবরঃ

রাজধানীতে দুর্বৃত্তদের হাতে দম্পতি খুন

রাজধানীতে দুর্বৃত্তদের হাতে দম্পতি খুন
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: ঢাকার যাত্রাবাড়ীর পশ্চিম মোমিনবাগের একটি বাসায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ( ১৯ জুন ) রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুর রহমান ( ৬০ ) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।

বৃহস্পতিবার ( ২০ জুন ) সকালে যাত্রাবাড়ী থানার পরিদর্শক ( অপারেশন ) তৌহিদুল হক মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড, কে বা কারা এতে জড়িত তা এখনও জানা যায়নি। এটি পূর্বের বিরোধ না ডাকাতির ঘটনা সেটি তদন্তে বেরিয়ে আসবে।

পুলিশ সূত্র জানায়,সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার একটি দল। সেখানে শফিকুর-ফরিদা দম্পতি নিজেদের চার তলা বাড়ির দোতলায় থাকতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ভোরে শফিকুর নামাজ পড়ে ফেরার সময় প্রথমে তার ওপর হামলা চালানো হয়। পরে দোতলায় উঠে তার স্ত্রীকে হত্যা করে দুর্বৃত্তরা। বাসার নিচের প্রধান ফটক ও ঘরের দোতলার দরজা খোলা ছিলো। নিচতলার পার্কিংয়ে শফিকুরের এবং দোতলায় শোয়ার ঘরে ফরিদার লাশ পাওয়া যায়। দুজনেরই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী