সর্বশেষ খবরঃ

সিরিয়ায় ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

সিরিয়ায় ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত
সিরিয়ায় ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল–কায়েদার এক নেতা নিহত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর দেশটির ইদলিব শহরের কাছে ওই হামলায় তাঁর মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

ফক্স নিউজের খবরে বলা হয়, সিরিয়ায় নিহত ওই আল–কায়েদা নেতার নাম সালিম আবু-আহমেদ।এ অঞ্চলে চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় তাঁর হাত ছিল বলে মনে করা হয়।

এ ছাড়া হামলা চালানোর জন্য তহবিলও সংগ্রহ করতেন তিনি। আল–কায়েদার জঙ্গিদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের ( আইএস ) প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে।

এদিকে এএনআইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সালিম আবু-আহমেদ নিহত হলেও সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি জানিয়েছেন সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২