সর্বশেষ খবরঃ

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থীর জয়
সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

স্টাফ রিপোর্টার :: সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের মেরিনা জাহান কবিতা ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট এবং মটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. হুমায়ুন কবীর পেয়েছেন ৩৪৩ ভোট ।

এর আগে মঙ্গলবার ( ২ নভেম্বর ) সকাল ৮টা থেকে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ ভোটকেন্দ্রে গুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ আনসার মোতায়েন করা হয়। এ আসনের উপনির্বাচনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা