সর্বশেষ খবরঃ

সিরাজগঞ্জ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কবিতা

সিরাজগঞ্জ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কবিতা
সিরাজগঞ্জ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কবিতা

স্টাফ রিপোর্টার :: সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা। তিনি দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। বৃহস্পতিবার সকালে বৈঠকটি শুরু হয়ে চলবে আগামী শনিবার পর্যন্ত।

আগামীকাল শুক্রবার ও শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সারা দেশের প্রায় সাড়ে আট’শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন ক্ষমতাসীন দলটি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৃহস্পতিবার ( ৭ অক্টোবর ) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়।

জানা যায়, ক্ষমতাসীন দল ও জোটের অনেকেই সিরাজগঞ্জ-৬ আসন থেকে মনোনয়ন চান। আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন ১১ জন। এর মধ্যে ছিলেন এ আসনের দুইবারের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য চয়ন ইসলাম ও তার বোন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা।

কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সবাইকে দলীয় ফরম কেনার সুযোগ দিলেও মনোনয়নে প্রধান্য পাবে তৃণমূলের সুপারিশ।

এর আগে, সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন ও ১০টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন